ছোট উপহার দেওয়া, বাচ্চাদের গহনা বানানো কিংবা নিজের শখ পূরণে সব সময় ভরি ভরির সোনা লাগে না। আনা (Ana) এবং রতি (Roti) দিয়ে খুব চমৎকার ছোট গহনা তৈরি করা সম্ভব। অনেকেই গুগলে জানতে চান ১ আনা বা ২ আনা সোনার দাম কত। চলুন আজকে আনা-রতির হিসাব এবং ছোট গহনার ডিজাইন নিয়ে আলোচনা করি।
আনা এবং রতির হিসাব
হিসাবটি খুব সাধারণ:
- ১৬ আনা = ১ ভরি (১১.৬৬৪ গ্রাম)
- ৬ রতি = ১ আনা (০.৭২৯ গ্রাম)
১, ২ ও ৪ আনা সোনার দাম কত?
সোনার দাম নির্ভর করে এর ক্যারেটের ওপর। আপনি আমাদের স্বর্ণের ক্যালকুলেটর-এ গিয়ে শুধুমাত্র আনা এবং রতির বক্সে সংখ্যা বসিয়ে খুব সহজেই ২২ ক্যারেট বা ১৮ ক্যারেট সোনার দাম বের করে নিতে পারবেন।
ছোট গহনার আইডিয়া
১ আনা (০.৭২৯ গ্রাম): ১ আনা সোনা দিয়ে ছোট বাচ্চাদের সুন্দর কানের দুল, মেয়েদের রেগুলার পরার চিকন নোজপিন বা ডায়মন্ড বসানোর জন্য ছোট একটি আংটির ফ্রেম তৈরি করা যায়।
২ আনা (১.৪৫৮ গ্রাম): ২ আনা সোনা দিয়ে একটু বড় সাইজের কানের টপ, ছোট লকেট বা মেয়েদের হালকা ডিজাইনের রেগুলার আংটি বানানো সম্ভব।
৪ আনা বা সিকি ভরি (২.৯১৬ গ্রাম): ৪ আনা সোনা দিয়ে চমৎকার ডিজাইনের চেইন, মাঝারি সাইজের রিং বা ছেলেদের জন্য আংটি তৈরি করা যায়।
খরচের হিসাব
মনে রাখবেন, ছোট গহনায় সোনার দাম কম হলেও মজুরি (Making Charge) তুলনামূলক বেশি পড়ে, কারণ ছোট ডিজাইনে কারিগরদের অনেক নিখুঁতভাবে কাজ করতে হয়।