Skip to main content

অর্থনৈতিক নিরাপত্তার জন্য মূল্যবান ধাতুতে বিনিয়োগ করা পৃথিবীর সবচেয়ে পুরনো প্রথাগুলোর একটি। অনেকেই দ্বিধায় ভোগেন যে, জমানো টাকা দিয়ে সোনা কিনবেন নাকি রুপা কিনবেন? আজকের আর্টিকেলে আমরা সোনা এবং রুপায় বিনিয়োগের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করব, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

সোনার সুবিধা (Gold Investment)

বিনিয়োগের রাজা হলো সোনা। দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সোনার কোনো বিকল্প নেই।

  • স্থায়িত্ব ও মূল্যবৃদ্ধি: সোনার দাম সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়ে। ১০ বছর আগে যে সোনার ভরি ছিল ৫০ হাজার টাকা, তা এখন ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। সোনার আজকের রেট দেখলেই বুঝবেন এর দাম কতটা স্থিতিশীল।
  • রিসেল ভ্যালু: বিপদের সময় সোনা খুব সহজেই বিক্রি করে ক্যাশ টাকা পাওয়া যায়।
  • সহজ স্টোরেজ: অনেক বড় অঙ্কের টাকা খুব অল্প ওজনের সোনায় রূপান্তর করা যায়, যা নিরাপদে রাখা সহজ।

রুপার সুবিধা (Silver Investment)

রুপাকে বলা হয় 'গরিবের সোনা', তবে এরও কিছু চমৎকার দিক রয়েছে।

  • কম বাজেট: যাদের সোনা কেনার মতো বড় বাজেট নেই, তারা অল্প অল্প করে রুপা কিনে জমাতে পারেন।
  • শিল্প কারখানায় চাহিদা: গহনা ছাড়াও ইলেকট্রনিক্স, সোলার প্যানেল এবং ব্যাটারি শিল্পে রুপার ব্যাপক চাহিদা রয়েছে। তাই বিশ্ববাজারে রুপার দামও ধীরে ধীরে বাড়ছে।

তাহলে কোনটি কিনবেন?

সরাসরি উত্তর হলো— সোনা। আপনি যদি বড় অঙ্কের টাকা জমাতে চান, তবে অবশ্যই ২৪ ক্যারেট সোনার বার বা কয়েন কিনুন। রুপার দাম খুব ধীরে বাড়ে এবং এটি বিক্রি করে ভালো ক্যাশব্যাক পাওয়া বেশ কঠিন। অনেক দোকান পুরোনো রুপা কিনতেই চায় না, বা কিনলেও অর্ধেক দাম দেয়।

চুড়ান্ত সিদ্ধান্ত

রুপা কিনুন শখের গহনা পরার জন্য, আর সোনা কিনুন ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য। লেটেস্ট বাজারদর যাচাই করতে BDPriceLive-এর সাথেই থাকুন।

রূপা কেনার গাইড

বাংলাদেশে রূপার গহনা সাশ্রয়ী বিকল্প। BAJUS ২২K ও ২১K দুটি শ্রেণিতে রূপার দাম দেয়। রূপার চুড়ি, পায়েল ও আংটি সবচেয়ে জনপ্রিয়। রূপা সময়ের সাথে কালচে হয়ে যায় — নিয়মিত পরিষ্কার করুন। রূপার গহনায় মেকিং চার্জ সোনার চেয়ে কম। বিনিয়োগের জন্য রূপার বার ভালো বিকল্প কারণ মেকিং চার্জের ক্ষতি নেই।